🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি · হাতে পেয়ে টাকা দিন
হোম / আমাদের গল্প
Our story

একটা পাল্লি, একজন কারিগর, আর একটা স্বপ্ন।

বাংলার হারিয়ে যেতে বসা হস্তশিল্পকে আবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার গল্প।

Enter BD হস্তশিল্প

এমন সুন্দর কাজ শুধু একটা ঘরে থাকবে কেন?

— যে প্রশ্ন থেকে Enter BD-এর শুরু

২০২৪ সালে পরিবারের জন্য গ্রামের এক কারিগরকে দিয়ে একটা ভালো মানের পাল্লি বানানো হয়। সেই পাল্লির সূক্ষ্ম বুনন আর মজবুত গড়ন দেখে শুরু হয় Enter BD।

আমরা শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের কারিগরদের সাথে সরাসরি কাজ করি। লক্ষ্য দুটো: ঘরে ঘরে টেকসই, সুন্দর প্রাকৃতিক পণ্য পৌঁছানো, আর কারিগর পরিবারগুলোর জন্য নিয়মিত, ন্যায্য আয় তৈরি।

আমরা যা বিশ্বাস করি

তিনটা প্রতিশ্রুতি

সত্যিকারের হাতের কাজ

কোনো কারখানার পণ্য নয় — প্রতিটা জিনিস মানুষের হাতে তৈরি।

কারিগরের ন্যায্য মূল্য

সরাসরি কারিগরের সাথে কাজ, মাঝখানে অপ্রয়োজনীয় হাত নেই।

সৎ বিক্রি

যা বলি, তাই দিই। ভাঙা বা ভুল এলে বদলে দিই।