গ্রামের কারিগরের হাতে বোনা, আপনার ঘরের জন্য।
প্লাস্টিকের ভিড়ে প্রাকৃতিক বেত আর তালপাতার উষ্ণতা। প্রতিটা পণ্য হাতে বানানো — আর প্রতিটা কেনা একজন কারিগর পরিবারের রুজি।
আমাদের হাতের কাজ
প্রতিটা পণ্য হাতে বানানো — তাই মাপ ও রঙে সামান্য পার্থক্য থাকাই এর সৌন্দর্য।
সবচেয়ে জনপ্রিয়বেতের পাল্লি
প্রাকৃতিক বেতে হাতে বোনা মাল্টিপারপাস ঝুড়ি — ফল, সবজি, কাপড় বা ঘর সাজানোর জন্য।
ঐতিহ্যঐতিহ্যবাহী চালুন
তালপাতার শলা আর চামড়ায় হাতে বানানো চালুন — দেয়াল ও ঘর সাজানোর অনন্য অনুষঙ্গ।
নকশিকাঁথা
গ্রামের নারীদের হাতের সেলাইয়ে ফুটে ওঠা গল্প — উপহার বা ঘরের জন্য।

একটা পাল্লি দিয়ে শুরু।
পরিবারের জন্য গ্রামের এক কারিগরকে দিয়ে একটা ভালো মানের পাল্লি বানিয়েছিলাম। কাজের সূক্ষ্মতা দেখে মনে হলো — এই জিনিস ঘরে ঘরে পৌঁছানো দরকার, আর কারিগরেরা যেন তাদের কাজের ন্যায্য দাম পান।
২০২৪ সালে সেখান থেকেই Enter BD-এর যাত্রা। আজ আমরা শিবগঞ্জের কারিগরদের সাথে কাজ করি — দেশে আর দেশের বাইরে বাংলার হস্তশিল্প পৌঁছে দিতে।
পুরো গল্প পড়ুনকারিগরের হাত থেকে আপনার ঘর পর্যন্ত
সংগ্রহ
স্থানীয়ভাবে বেত ও তালপাতা সংগ্রহ, রোদে শুকানো।
বুনন
কারিগরের হাতে ধাপে ধাপে বুনন — এক একটা পণ্যে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন।
যাচাই
প্রতিটা পণ্য হাতে পরীক্ষা, ছবি আর যত্ন করে প্যাকিং।
ডেলিভারি
সারা দেশে পৌঁছে দেওয়া — হাতে পেয়ে টাকা।
যে জিনিস বছরের পর বছর থাকে।
টেকসই
মজবুত বুনন, দীর্ঘদিন ব্যবহার।
ঘরের সৌন্দর্য
প্রাকৃতিক রং যেকোনো ঘরে মানায়।
অনন্য উপহার
যান্ত্রিক নয়, মানুষের হাতের কাজ।
ন্যায্য দাম
কারিগরের কাজের সঠিক মূল্য।

প্রশ্নোত্তর
ডেলিভারি চার্জ কত?
অর্ডার কনফার্মের সময় আপনার ঠিকানা অনুযায়ী জানানো হবে।
কত দিনে পাব?
সাধারণত ২–৫ কর্মদিবস।
পেমেন্ট কীভাবে?
ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে, দেখে টাকা দিন।
পণ্য ভাঙা বা ভুল এলে?
ডেলিভারির সময়ই জানান, ছবি পাঠান — আমরা বদলে দেব।
চালুন কি খাবারে ব্যবহার করা যাবে?
আমাদের চালুন ঐতিহ্যবাহী হাতের কাজ — ঘর ও দেয়াল সাজানোর জন্য।